যারা ইতিমধ্যে বাংলাদেশে আগামী কয়েক দিনের তাপমাত্রার পূর্বাভাস পরীক্ষা করেছেন তারা বিস্মিত হয়েছেন, কারণ আবহাওয়া পূর্বাভাস এ বলা হয়েছে যে, শীতের শেষে, বাংলাদেশের কিছু শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (104 °ফা) ছাড়িয়ে যেতে পারে। চলতি সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহের শুরুর মধ্যে সারাদেশে তাপের সর্বোচ্চ মাত্রা অনুভূত হবে বলে আশা করা হচ্ছে।
৪০ ডিগ্রি সেলসিয়াস তাপ থেকে বেঁচে থাকার জন্য তাপ-সম্পর্কিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রচন্ড গরমে আপনাকে নিরাপদ থাকতে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস দেওয়া হল:
হাইড্রেটেড থাকুনঃ হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন এবং অ্যালকোহলযুক্ত বা ক্যাফিনযুক্ত (যেমনঃ চা, কফি, সফট ড্রিংকস) পানীয় এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনাকে ডিহাইড্রেট করতে পারে।
ঠাণ্ডা থাকুনঃ যতটা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রিত বা ছায়াযুক্ত জায়গায় থাকুন। ফ্যান ব্যবহার করুন।
উপযুক্ত পোশাক পরুনঃ আপনার শরীরকে ঠান্ডা রাখতে হালকা, হালকা রঙের এবং ঢিলেঢালা পোশাক পরুন।
বাইরে কম বের হনঃ সাধারণত সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে বাহিরে কম বের হন। একান্ত প্রয়োজনে বের হলে, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন, টুপি পরুন এবং সানগ্লাস ব্যবহার করুন।
মোঃ মেছবাহ উদ্দিন ফিজিওথেরাপিস্ট পেশাগত স্বাস্থ ও নিরাপত্তা বিশেষজ্ঞ