স্ট্রোক আপনার শরীরের একদিকে দুর্বলতা বা পক্ষাঘাত সৃষ্টি করতে পারে যা নড়াচড়া এবং দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা তৈরি করে। ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে নড়াচড়া করতে শিখতে সাহায্য করে যাতে আপনি স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারেন। এই চিকিৎসা আপনাকে যতটা সম্ভব দ্রুত দৈনন্দিন কাজকর্মে আপনার হাত ও পা ব্যবহার করতে সাহায্য করে। স্ট্রোকের পরে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে বেশ কিছু ধরণের সমস্যার সমাধান করা হয়। যেমনঃ পেশী শক্ত হওয়া এবং স্প্যাস্টিসিটি, নড়াচড়া এবং ভারসাম্যের সমস্যা এবং জয়েন্টে ব্যথা।
স্ট্রোকের পরে ফিজিওথেরাপি কীভাবে সাহায্য করতে পারে?
ফিজিওথেরাপিস্টরা প্রায়শই অন্যান্য পেশাদারদের সাথে সমন্বিত ভাবে কাজ করে চিকিৎসা প্রদান করে। অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ডাক্তার, নার্স এবং সমাজকর্মীদের সাথে সন্মিলিত ভাবে দল গঠন করে ফিজিওথেরাপিস্ট চিকিৎসকেরা আপনাকে সাহায্য করতে পারেন। একে মাল্টি-ডিসিপ্লিনারি টিম বা স্ট্রোক টিম বলা হয়।
নিউরোপ্লাস্টিসিটি এবং পুনরুদ্ধার
স্ট্রোকের পরে, আমাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত কোষগুলিকে প্রতিস্থাপন করার জন্য নতুন কোষ তৈরি করতে পারে না, তবে মস্তিষ্ক তার ক্ষতিগ্রস্থ কোষগুলিকে পুনর্গঠিত করে এবং মস্তিষ্কের যে কর্মক্ষমতা গুলো হারিয়ে গেছে তা পুনুরদ্ধার করার ক্ষমতা রয়েছে। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। এই প্রক্রিয়াটি আপনার স্ট্রোকের পরে আপনার পুনর্বাসনের মাধ্যমে দ্বারা চিকিৎসা করা সম্ভব। আপনার ফিজিওথেরাপিস্ট কীভাবে নড়াচড়া পুনরায় শিখবেন এবং কার্যকারিতা পুনরুদ্ধার করবেন সে সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করবেন।
স্ট্রোকের পর নড়াচড়া সংক্রান্ত সমস্যা
একটি স্ট্রোক আপনার চলাফেরা এবং ঘুরে বেড়ানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে রয়েছে:
ফিজিওথেরাপি চিকিৎসা কখন শুরু হতে পারে?
স্ট্রোকের 24 ঘন্টা পর থেকেই ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করার জন্য উৎসাহিত করা হয়। এতে আপনার স্ট্রোক সংক্রান্ত অনেক ধরণের সমস্যা সহজেই কমানো যায়।
প্রাথমিক পর্যায়ে, ফিজিওথেরাপি চিকিৎসা প্রারম্ভিক জটিলতা প্রতিরোধ এবং আপনার দ্রত পুনরুদ্ধারের জন্য সাহায্য করতে পারে। পরে, এটি আপনাকে আপনার জন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চলাফেরা করতে বিভিন্ন উপায়গুলি খুঁজে পেতে সাহায্য করতে পারে, যেমন বিছানায় ওঠা এবং নামা বা ওয়াসরুমে যাওয়া ইত্যাদি। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে একটি কাজ পুনরায় শিখতে বা কাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করতে পারেন যাতে আপনি এটি স্বাধীনভাবে করতে পারেন।
আপনি কোথায় ফিজিওথেরাপি চিকিৎসা পাবেন?
আপনার স্ট্রোকের পরে যদি আপনি হাসপাতালে ভর্তি হন, তাহলে আপনার ফিজিওথেরাপি “স্ট্রোক ওয়ার্ডে” শুরু হবে। আপনার অবস্থার উন্নতির সাথে সাথে আপনার আরো সক্রিয় সেশনে অগ্রসর হওয়া উচিত, যা ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্রে হতে পারে।
স্ট্রোকের পরপর
আপনার স্ট্রোকের পরে, হাসপাতালে ভর্তি হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব একজন ফিজিওথেরাপিস্ট দ্বারা আপনার চিকিৎসা কার্যক্রম শুরু করা উচিত। একজন ফিজিওথেরাপিস্ট আপনার পূর্বের স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয় অবহিত হয়ে আপনার পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসার পরিকল্পনা তৈরি করবেন।
জয়েন্টের দৃঢ়তা বা পেশীর আঁটসাঁটতা বা শক্তভাব প্রতিরোধ করার জন্য শুরুর দিনগুলিতে ভাল যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। একজন ফিজিওথেরাপিস্ট কোন অবস্থান আপনার জন্য আরামদায়ক হবে এবং কিভাবে আপনি আপনার ছোটছোট নড়াচড়ার মাধ্যমে শুরু করবেন সে সম্পর্কে আপনাকে বিস্তারিত পরামর্শ দিতে পারেন। আপনি কখন এবং কীভাবে উঠতে পারেন এবং কী কী সরঞ্জাম (যেমন হাঁটার লাঠি বা স্প্লিন্ট) আপনাকে সাহায্য করতে পারে সে সম্পর্কেও তারা পরামর্শ দিতে পারে।
আপনি যদি নড়াচড়া করতে অক্ষম হন তবে আপনার একটি বিশেষ বিছানার প্রয়োজন হবে এবং ঘা (Pressure sore) প্রতিরোধ করার জন্য নিয়মিত বিরতিতে (সাধারণত প্রতি দুই ঘন্টা পরপর) অবস্থান পরিবর্তন করা গুরুত্বপূর্ণ।
আপনি যদি নড়াচড়া করতে অক্ষম হন তবে আপনার ফুসফুস পরিষ্কার রাখার জন্য আপনাকে বুকের ফিজিওথেরাপি (Chest Physiotherapy) দেওয়া হতে পারে। আপনাকে দ্রুত একটি চেয়ারে বসতে উৎসাহিত করা হবে যেন আপনার পায়ে রক্ত জমাট না বাঁধে এবং আপনার শ্বাস-প্রশ্বাস দ্রুত উন্নত হয়।
স্বাভাবিক জীবন
আপনি যত বেশি ফিজিওথেরাপি চিকিৎসা পাবেন এবং স্ট্রোকের পরে আপনি যত বেশি সক্রিয় থাকবেন তত ভাল। আপনার শারীরিক অবস্থা বিবেচনায় প্রতিদিন অন্তত ৪৫ মিনিট ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা উচিত।
যত তাড়াতাড়ি সম্ভব বিছানা থেকে উঠা গুরুত্বপূর্ণ, এমনকি যদি এটি কেবল একটি চেয়ারেও বসতে হয়। নড়াচড়া আপনার ভারসাম্য, শ্বাস এবং ত্বকের যত্নে সহায়তা করে এবং আপনার পায়ে রক্ত জমাট না বাঁধতে সাহায্য করে। ফিজিওথেরাপিস্ট আপনার জন্য সর্বোত্তম ধরণের চেয়ার এবং অবস্থান সম্পর্কে পরামর্শ দেবেন। তারা আপনাকে সাপোর্ট দেয়ার জন্য কুশন ব্যবহার করার পরামর্শ দিতে পারে, বিশেষ করে দুর্বল হাতের জন্য।
সতর্কতা
আমাদের দেশ উন্নয়নশীল দেশ। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থায় আরো অনেক উন্নতি করা প্রয়োজন। স্ট্রোকের পরে হাতুড়ে বা কবিরাজ দেখানো ঠিক নয়। এতে আপনার মারাত্মক ধরণের ক্ষতি হতে পারে। উদাহরণস্বরুপ, আমরা প্রায়ই স্ট্রোকের রোগীদের জয়েন্ট ছেড়ে যাওয়া (Joint Dislocation) দেখি। এই ধরণের রোগীদের বেশিরভাগই বলে তারা কবিরাজ বা হাতুড়ে কাউকে দেখিয়েছিল। এছাড়াও, স্ট্রোক রুগীদের যে কাউকে দিয়ে ব্যায়াম করানো ঠিক নয়। এতে মারাত্মক স্বাস্থঝুকি থাকতে পারে যা তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে বাঁধাগ্রস্ত করতে পারে।
Md. Mesbah Uddin BPT, MPH (OHS) Physiotherapist Occupational Health & Safety Specialist